শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ মে ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » এশিয়া কাপ ক্রিকেট স্থগিত
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » এশিয়া কাপ ক্রিকেট স্থগিত
১২৭২ বার পঠিত
বুধবার, ১৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়া কাপ ক্রিকেট স্থগিত

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত করা হলো এশিয়া কাপ ক্রিকেট। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, আগামী জুন মাসে। সে লক্ষ্যে লঙ্কানরা প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিল। কিন্তু ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আরও একবার স্থগিত করা হলো মহাদেশীয় টুর্নামেন্টটি।

গত বছরই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক ছিল পাকিস্তান। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিল আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়।

এবারের আয়োজক দেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা আজ কলম্বোয় সাংবাদিকদের বলেন, ‘বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়।’

গত বছর স্থগিত করা হলেও পরবর্তী দিন-তারিখ নিয়ে মোটামুটি একটা ধারণা দেয়া গিয়েছিল। কিন্তু এবার স্থগিত ঘোষণা করার পর এশিয়া কাপ ক্রিকেট পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়া যায়নি।

অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আর এ টুর্নামেন্ট নিয়ে কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ, আগামী দুই বছরের জন্য প্রতিটি দলই পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে এশিয়া কাপের জন্য কোনো উইন্ডো আর বের করা সম্ভব হবে না।

অ্যাশলে ডি সিলভা সব জানিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। অ্যাশলে ডি সিলভা তেমনটাই জানিয়েছেন।

করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের কারণে উপমহাদেশের প্রায় প্রতিটি দেশেই সতর্কাবস্থা জারি করেছে। প্রতিটি দেশেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করেছে। সুতরাং এশিয়া কাপ যে আয়োজন করা সম্ভব হবে না, সেটা বলাই বাহুল্য।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?