শিরোনাম:
●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বাজেট পেশ ৩ জুন
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বাজেট পেশ ৩ জুন
১১৬৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে বাজেট পেশ ৩ জুন

---বিবিসি২৪নিউজ,সংসদ প্রতিবেদক ঢাকাঃ মহামারীর মধ্যে আরও একটি বাজেট অধিবেশনে বসতে যাচ্ছে জাতীয় সংসদ; আসছে ৩ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তার আগে ২ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। পরদিন অর্থমন্ত্রী প্রস্তাব উপস্থাপন করলে শুরু হবে তার ওপর আলোচনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ মে এবারের বাজেট অধিবেশন আহ্বান করেন।

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের মত এবারও বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে হবে। ফলে সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষেপ করে আনতে হবে। সব মিলিয়ে ১৩-১৪ কার্যদিবস চলতে পারে অধিবেশন।

অধিবেশনের শুরুর দিন প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব তোলার পর তার ওপর আলোচনা হবে। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে।

পরদিন বিকাল ৩টায় সংসদের বৈঠক বসতে পারে। সেদিনই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর দুদিন বিরতি দিয়ে আবার বসতে পারে অধিবেশন।

তবে বাকি সময় অধিবেশন সকালে না কি বিকেলে হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।

প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ৩০ জুনের আগে পাস করার রেকর্ড সাধারণত নেই। এবারের অধিবেশনও মাঝে বিরতি দিয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে।

বাজেট উপস্থানের আগে একই দিনে জাতীয় সংসদ ভবনে বসবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর অর্থবিল যায় রাষ্ট্রপতির কাছে। অর্থবিল সংসদে তোলার আগে রাষ্ট্রপতির সই নিতে হয়। সাধারণত বাজেট পেশের আগে রাষ্ট্রপতি সংসদেই অবস্থান করেন।
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশ বাজেট।

জাতীয় সংসদে সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বলেন, মহামারীকালে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে আগের অধিবেশনগুলো চালানো হয়েছে, বাজেট অধিবেশনও সেভাবে চলবে।

“মাননীয় সংসদ সদস্যরা করোনাভাইরাস পরীক্ষা করিয়ে অধিবেশনে যোগ দেবেন। অধিবেশনের মাঝখানে কিছু দিন বিরতি থাকতে পারে। ৩ জুন অর্থমন্ত্রীর বাজেট পেশ করার কথা রয়েছে।”

অধিবেশন কত দিন চলতে পারে জানতে চাইলে তিনি বলেন, “সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মহামান্য রাষ্ট্রপতি। আমাদের ধারণা ১৩-১৪ দিন চলতে পারে।”

গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

পরে ৩০ জুন আকার ঠিক রেখে ওই বাজেট পাস হয় সংসদে। ওই বাজেটের অংক আগের অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩.২৪ শতাংশ বেশি ছিল।

নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মত এবারও অধিবেশনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সীমিত হবে। প্রবেশাধিকার থাকবে না গণমাধ্যমকর্মীদের। শুধুমাত্র বাজেট পেশের দিন বাজেটের কাগজপত্র নিতে সংসদ এলাকায় ঢুকতে পারবেন সাংবাদিকরা।

গতবছর সংসদের মিডিয়া সেন্টার থেকে বাজেটের দলিল বিতরণ করা হয়েছিল। সেখানে বর্তমানে কোভিড-১৯ এর টিকাকেন্দ্র থাকায় এবার সংসদের টানেলের ভেতর থেকে কাগজপত্র বিতরণ করার কথা রয়েছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা