শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বজ্রপাতে জামালপুরে ৬ জন নিহত
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বজ্রপাতে জামালপুরে ৬ জন নিহত
১০৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বজ্রপাতে জামালপুরে ৬ জন নিহত

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে ছয় জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচ জন।বৃহস্পতিবার বিকালে উপজেলার চারটি ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে পাথর্শী ইউনিয়নের জারুলতলায় তিন জন, সাপধরি ইউনিয়নের কালির চরে একজন জন, পলবান্ধা ইউনিয়নের বাটিকামারীতে এক জন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে এক জন নিহত হন।

পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার হোসেন জানান, বিকালে জারুলতলায় বৃষ্টির মধ্যে ধান কাটার সময় বজ্রপাতে তিন শ্রমিক ঘটনাস্থলে নিহত এবং তিন জন আহত হয়েছেন।

নিহতরা হলেন পশ্চিম গামারিয়ার জব্বার খানের ছেলে এনামুল হক (৩৫), হাসান শেখের ছেলে কালু শেখ (৪৫), কালাম শেখের ছেলে শাহজাহান (৩৮)।

পলবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন স্বাধীন জানান, বিকালে বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় বাটিকামারী গ্রামে আব্দুল কুদ্দুস চান্দুর ছেলে জাবেদ আলি (৬৮) বজ্রপাতে মারা গেছেন।
বজ্রপাতে এই ইউনিয়নের বাহাদুরাবাদ গ্রামে তিনটি গরু মারা গেছে বলেও তিনি জানান।

সাপধরি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, বিকালে বৃষ্টির মধ্যে কালির চরে বাদাম তোলার সময় বজ্রপাতে মারা গেছেন বিল্লাল হোসেন (৩৩) নামে এক কৃষক। বিল্লাল স্থানীয় প্রজাপতি চরের কুদ্দুস মোল্লার ছেলে।

গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী জানান, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির মধ্যে কৃষিকাজ করার সময় চন্দনপুর গ্রামে মহিজল (৫০) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) আহত হয়েছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ তাহের জানান, বজ্রপাতে আহতদের মাঝে বর্তমানে পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী