শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৪ মে ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অর্থ ছাড় দিচ্ছে না জাতিসংঘ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অর্থ ছাড় দিচ্ছে না জাতিসংঘ
৭৬৭ বার পঠিত
সোমবার, ২৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্থ ছাড় দিচ্ছে না জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকা: করোনা সংকটে ধীরগতি দেখা দিয়েছে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে। ফলে নতুন করে আবারও শঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘের বড় অংকের অনুদান না মিললেও এই প্রকল্পে নতুন করে ৩ লাখ ৯৫ হাজার ট্যাব কেনার প্রস্তাব করা হয়েছে।

মূল ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রকল্প সাহায্য হিসেবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ১৮১ কোটি ১১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেওয়ার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে এই টাকা মিলছে না। আন্তঃখাত সমন্বয়ের ক্ষেত্রে প্রকল্প সংশোধন করা হবে।

প্রকল্পটি সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রকল্প সাহায্যের টাকা না মিললেও প্রায় চার লাখ ট্যাব কেনা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।

কারণ ট্যাব কেনার জন্য অতিরিক্ত ৫৫৮ কোটি টাকা ব্যয় হবে, যা বাস্তবসম্মত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।
পরিকল্পনা কমিশন জানায়, প্রত্যন্ত অঞ্চলের তথ্য সংগ্রহকারীরা হঠাৎ করে ট্যাব দিয়ে তথ্য সংগ্রহ করে সঠিকভাবে তথ্য পাঠাতে পারবেন কিনা, এত বিপুল সংখ্যক ট্যাবের কারিগরি বিষয়ে একই সময়ে দেখভাল করা যাবে কিনা, এসব বিষয়ে আরো আলোচনা করতে হবে। এছাড়া এত স্বল্প সময়ে প্রায় চার লাখ ট্যাব সংগ্রহ করা যাবে কিনা, পরবর্তী সময়ে এতগুলো ট্যাব কীভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহার হবে সে বিষয়ে আলোচনা দরকার। প্রচলিত পদ্ধতিতে তথ্য সংগ্রহের পরিবর্তে সারাদেশে একক পদ্ধতিতে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং ফলাফল প্রকাশ করার বিষয়ে উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে। কমিটির সুপারিশ অনুযায়ীই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

স্মার্টফোন দিয়ে কাজ করানো যায় কিনা, কাজের শেষে এই ট্যাবগুলো ব্যবহারযোগ্য থাকবে কিনা, কাজ শেষে এতগুলো ট্যাব কোথায় সংরক্ষণ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কারণ মাঠ পর্যায়ে ৩ লাখ ৯৫ হাজার ট্যাব গেলে তা ফিরে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে দাবি কমিশনের।

তবে বিবিএস সূত্র জানায়, জাতিসংঘের সহযোগিতা ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করা হবে। শুমারির তাগিদেই মূলত ৩ লাখ ৯৫ হাজার ট্যাব কেনা দরকার।

বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, (ইউএনএফপিএ) ১৮১ কোটি টাকা দিচ্ছে না। আমরা এটা ছাড়াই নিজেদের টাকায় প্রকল্প বাস্তবায়ন করতে পারবো।

প্রকল্প অনুদান না মিললেও চার লাখ ট্যাব কেনা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, শুমারির প্রয়োজনেই ট্যাব কিনতে হবে। ট্যাব ছাড়া শুমারি হবে না।

বিবিএস জানায়, প্রকল্পের কিছু বিষয়ের ব্যয় হ্রাস-বৃদ্ধি করা হবে। প্রকল্পে নতুন কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনার প্রস্তাব করা হচ্ছে। তথ্য সংগ্রহে পরিবর্তন আসায় অর্থাৎ ইউনিমোড পদ্ধতিতে তথ্য সংগ্রহের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পের অনুমোদিত ডিপিপি এবং কর্মপরিকল্পনা সংশোধন করা হবে।

‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের আওতায় নানা কাজ সম্পন্ন হবে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মোট ব্যয় হবে এক হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ছিল ১ হাজার ৫৭৮ কোটি ৬৮ লাখ এবং প্রকল্প সাহায্য ছিল ১৮১ কোটি ১১ লাখ টাকা। কিন্তু সাহায্যের টাকা না পাওয়ায় প্রকল্পের ব্যয় কমানো হচ্ছে। নতুন করে প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে ১ হাজার ৫৭৫ কোটি ৬৮ লাখ টাকা। প্রকল্পটি ২০১৯ সালের জুলাই থেকে চলমান। ২০২৪ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ পূর্ণ হবে।

পৃথিবীজুড়ে প্রায় এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের বাদ দিয়ে আর জনশুমারি নয়। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত সব বিদেশিদের গণনার আওতায় আনা হবে। কেউ যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে জনশুমারির আওতায় দেশের সব নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে। এই কাজ শতভাগ সফল করতে স্থানীয় প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। একইভাবে বাংলাদেশেও নানা প্রকল্পে কর্মরত ভারত, জাপানসহ নানা দেশের নাগরিকদেরও গণনার আওতায় আনা হবে।

পপুলেশন অ্যান্ড হাউজিং সেনশাস ২০২১ প্রকল্পের আওতায় ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ২০২১ সালে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি করা হবে। এ পদ্ধতিতে দেশের একটি থানাও বাদ পড়বে না। স্যাটেলাইট ইমেজ দেখে জনশুমারিতে সারাদেশে চার লাখ গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। শিক্ষিত বেকারদের জনশুমারি প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হবে।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জনশুমারির কাজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। সাতদিনে চার কোটি খানার (পরিবার) তথ্য সংগ্রহ করা হবে। একজন গণনাকারী ১০০টি খানার তথ্য সংগ্রহ করবেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প