শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কোভিড-১৯ এর উৎস নিয়ে আমেরিকা রাজনীতি করছে : চীন
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কোভিড-১৯ এর উৎস নিয়ে আমেরিকা রাজনীতি করছে : চীন
১৩৬৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোভিড-১৯ এর উৎস নিয়ে আমেরিকা রাজনীতি করছে : চীন

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ   করোনাভাইরাসের উৎস খুঁজতে যুক্তরাষ্ট্রের তোড়জোড়ের মধ্যে চীন জানিয়েছে, এটা নিয়ে রাজনীতি হলে তা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আর সেইসঙ্গে মহামারী দমনে বিশ্ববাসীর প্রচেষ্টাকেও খাটো করবে।

বুধবার বিকেলে ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “কিছু রাজনৈতিক শক্তি দোষ চাপানো এবং রাজনৈতিক কারসাজির পথ বেছে নিয়েছে।”

কোভিড- ১৯ এর উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় অনুসন্ধান শুরু করার প্রস্তুতি নেওয়ায় তদন্তকারীদের আরও বেশি সুযোগ দেওয়া নিয়ে চাপে আছে চীন।

চীনে প্রথম প্রাদুর্ভাব ঘটা করোনাভাইরাসের সংক্রমণ প্রাণী থেকে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে হয়েছিল তা নিয়ে আগামী তিনমাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার বাইডেন বলেন, “কোভিড- ১৯ কোনো প্রাণীর শরীর থেকে মানুষে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে ছড়িয়েছে তা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।”

এর আগে মঙ্গলবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে কোভিডের উৎস নিয়ে নতুন করে আরও নিবিড় এবং ‘স্বচ্ছ’ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসেরা।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এমন কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে, চীনের ‘গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে’।

দেশটির হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি গবেষণাগারে করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা থেকেই ‘সার্স-সিওভি-২ সংক্রমণ বাইরে ছড়িয়ে পড়ে’ বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ আছে।

চীন অবশ্য বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো করোনাভাইরাস নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা ঢাকতে অন্য দিকে দৃষ্টি ঘোরাতে চাইছে।

ওয়াশিংটনে কাউন্সিল অন ফরেইন রিলেশন্সের (সিএফআর) জ্যেষ্ঠ ফেলো ইয়ানঝঙ হুয়াং জানিয়েছেন, চীন যথেষ্ট খোলামেলা না হওয়ার কারণেই গবেষণাগার থেকে সংক্রমণের তত্ত্ব নতুন করে সামনে এসেছে।

‘এই অনুমান প্রমাণ করার জন্য নতুন কিছুই নেই’ জানিয়ে তিনি বলেন, “মহামারীর উৎপত্তি নিয়ে তদন্তের ফলাফলে আস্থা তৈরির জন্য স্বচ্ছতা খুবই জরুরি।

চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “সারা বিশ্বে কোভিড- ১৯ এর শুরুর দিকের ঘটনাগুলো নিয়ে ব্যাপক গবেষণা দরকার এবং পৃথিবীর বিভিন্ন স্থানে গোপন স্থাপনা এবং জৈব গবেষণাগারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাতে হবে।”

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি পত্রিকার দ্য গ্লোবাল টাইমস সাময়িকীতে বুধবার বলা হয়, গবেষণাগার থেকে সংক্রমণের তত্ত্ব নিয়ে যদি আরও তদন্ত করতে হয় তবে যুক্তরাষ্ট্রকে ফোর্ট ডেট্রিক ল্যাবসহ নিজেদের অন্যান্য গবেষণাগারগুলোতেও তদন্ত করতে দিতে হবে।

নতুন করে তদন্তের পক্ষে কাজ করা পরামর্শক সংস্থা আটলান্টিক কাউন্সিলের ফেলো জেইমি মেটজেল বলেন, “এটা খুব স্পষ্ট যে তারা যেখানে আটকে আছে সেখান থেকে বের হওয়ার জন্য তারা বিষয়টিকে আন্তর্জাতিক করার চেষ্টা করছে।”

মার্চে প্রকাশিত চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, সার্স-সিওভি-২ সংক্রমণ গবেষণাগার থেকে ছড়িয়েছে এটা প্রমাণ করা খুবই কঠিন। সেখানে বলা হয়, সম্ভবত বাদুড় থেকে কোনো একটি প্রাণীর মাধ্যমে বাহিত হয়ে এই ভাইরাসের সংক্রমণ মানুষের মাঝে ছড়িয়েছে।

অন্য কোনো দেশ থেকে হিমায়িত খাবারের মাধ্যমে কোভিড- ১৯ চীনে ঢুকেছে অথবা দক্ষিণপূর্ব এশিয়ার বন্যপ্রাণীর বাণিজ্যিক নেটওয়ার্ক থেকে এটা ছড়িয়ে থাকতে পারে বলেও বারবার ইঙ্গিত দিচ্ছে চীন।

‘মহামারী চীন থেকে শুরু হয়েছে’ উল্লেখ করে মেটজেল বলেন, “সেখানে পূর্ণ মাত্রায় তদন্ত শুরু করতে হবে এবং প্রয়োজনে তা বাড়াতে হবে। সংক্ষেপে বললে, এটা (চীনা দূতাবাসের বিবৃতি) মহামারীর দুঃখজনক ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেককে এবং তাদের পরিবারকে ভয়ঙ্করভাবে অপমান করেছে।”

কোভিড- ১৯ এর উৎস নিয়ে তদন্ত একটা ‘অচলাবস্থায়’ আটকে আছে উল্লেখ করে সিএফআর এর জ্যেষ্ঠ ফেলো হুয়াং বলেন, “আপনি চীনের কাছে আরও সহযোগিতা এবং স্বচ্ছতা চাইলেও এখন তদন্তের দাবি বাড়ায় এর রাজনীতিকরণও অনেক বেশি হচ্ছে।”



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প