রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইটালি প্রবেশে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
ইটালি প্রবেশে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইটালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে রোম৷ তিন দেশের নাগরিকদের উপর এই সিদ্ধান্ত কার্যকর হলেও ইটালির নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না৷ভারতে শনাক্ত করোনার ধরন ঠেকাতে এপ্রিলের শেষ দিকে এই তিন দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় ইটালি৷ রোববার পর্যন্ত তা কার্যকর থাকার কথা ছিল৷ মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে৷ এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইটালির স্বাস্থমন্ত্রী রবার্তো স্পারেন্সার একজন মুখপাত্র৷এর আগে গত বছরের জুলাইতে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইটালি কর্তৃপক্ষ৷ বাংলাদেশিদের জন্য দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে গত অক্টোবর মাসে৷ গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইটালি৷ সেসময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়৷
গত বছরের শেষ দিকে বি.১.৬১৭ নামে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে ভারতে৷ দেশটিতে মারাত্মকভাবে করোনা ছড়িয়ে পড়ার জন্য এটিকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 