বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এশিয়ার শরনার্থীরা কভিড ১৯ টীকা থেকে বঞ্চিত
এশিয়ার শরনার্থীরা কভিড ১৯ টীকা থেকে বঞ্চিত
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের শরনার্থী সংস্থা সতর্ক করে দিয়েছে এই সময়ে যখন এই প্রাণঘাতী ব্যাধিটি দাবানলের মতো ছড়াচ্ছে তখন এশীয়-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে কভিড-১৯ টীকার মারাত্মক ঘাটতি শরনার্থী এবং আশ্রয়-প্রার্থীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এই দেশগুলো শরনার্থী এব আশ্রয় প্রার্থীদের কভিড -১৯ এর টীকার আওতায় আনার সংকল্প ব্যক্ত করেছে তবে সবাইকে দেয়ার মতো পর্যাপ্ত টীকা নেই সুতরাং প্রান্তিক গোষ্ঠীগুলোই এই সুবিধা সব শেষে পেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত দু মাসে কভিড ১৯ এ সংক্রমিত হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ মানুষ যাদের মধ্যে ৫ লক্ষেরও বেশি লোক মারা গেছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই
জাতিসংঘের শরনার্থী সংস্থা সতর্ক করে দিয়েছে এই সময়ে যখন এই প্রাণঘাতী ব্যাধিটি দাবানলের মতো ছড়াচ্ছে তখন এশীয়-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে কভিড-১৯ টীকার মারাত্মক ঘাটতি শরনার্থী এবং আশ্রয়-প্রার্থীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এই দেশগুলো শরনার্থী এব আশ্রয় প্রার্থীদের কভিড -১৯ এর টীকার আওতায় আনার সংকল্প ব্যক্ত করেছে তবে সবাইকে দেয়ার মতো পর্যাপ্ত টীকা নেই সুতরাং প্রান্তিক গোষ্ঠীগুলোই এই সুবিধা সব শেষে পেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত দু মাসে কভিড ১৯ এ সংক্রমিত হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ মানুষ যাদের মধ্যে ৫ লক্ষেরও বেশি লোক মারা গেছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই। জাতিসংঘের শরনার্থী সংস্থা বলছে যে সব শরনার্থী জনবহুল অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে তাদের মধ্যে কভিড ১৯ সংক্রমণের আশংকা সব চেয়ে বেশি।
সংস্থাটির মুখপাত্র আন্দ্রেজ মেহেচিচ বলছেন এপ্রিল মাস থেকে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে এই সংক্রমণ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলছেন প্রায় নয় লক্ষ শরনার্থী এই শিবিরে বাস করছে , যা বিশ্বে সর্বাধিক সংখ্যা। মেহেচিচ বলেন ৩১ শে মে পর্যন্ত দেখা গেছে সেখানে শরনার্থীদের মধ্যে ১,১৮৮ জন নিশ্চিত ভাবেই সংক্রমিত হয়েছে যার অর্ধেকই সংক্রমিত হয়েছে মে মাসে। মেহেচিচ বলেন বাংলাদেশে টীকা সরবরাহের সংকটের কারণে রোহিঙ্গা শরনার্থী শিবিরে একজনকেও এখনও টীকা দেয়া হয়নি।
তিনি আরও বলেন, আমরা নেপাল, ইরান, পাকিস্তান, থাইল্যান্ড, মালায়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়ও কভিড ১৯ সংক্রমণের সংখ্যা আশংকা জনক ভাবে বাড়তে দেখেছি।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 