শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৮ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে ট্রাক চাপায় হত্যা,পুলিশ বলছে পূর্বপরিকল্পিত’
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে ট্রাক চাপায় হত্যা,পুলিশ বলছে পূর্বপরিকল্পিত’
১০৫২ বার পঠিত
মঙ্গলবার, ৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে ট্রাক চাপায় হত্যা,পুলিশ বলছে পূর্বপরিকল্পিত’

---বিবিসি২৪নিউজ,দেলোয়ার হোসেন, কানাডা থেকেঃ কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে পিকআপ ট্রাক চাপা পড়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যের নিহতের ঘটনা ‘পূর্বপরিকল্পিত’ হামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। রোববার পিকআপ ট্রাকটি রাস্তা থেকে লাফ দিয়ে ফুটপাতে উঠে তাদের ওপর দিয়ে চলে যায়; এ ঘটনাকে ইসলামবিরোধী ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেছে দেশটির পুলিশ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার এক সংবাদ সম্মেলনে লন্ডন পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার পল রাইট বলেছেন, “এটি একটি পরিকল্পিত, পূর্বপরিকল্পিত কাজ, ঘৃণা থেকে উৎসারিত। “বিশ্বাস করা হচ্ছে, তারা মুসলিম বলেই তাদের বেছে নেওয়া হয়েছে।” পুলিশ রোববার সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যানকে গ্রেপ্তার করছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, তার গাড়ি হঠাৎ করেই রাস্তা থেকে সরে ফুটপাতের ওপর উঠে ওই পরিবারটিকে আঘাত করে তারপর দ্রুতবেগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারের নয় বছর বয়সী একটি বালক শুধু রক্ষা পেয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে সে। ভেলটম্যান লন্ডনের বাসিন্দা বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার চারটি হত্যাকাণ্ড ও একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করা হবে। পুলিশ জানিয়েছে, ভেলটম্যানের নামে অপরাধের কোনো রেকর্ড নেই, সে কোনো বর্ণবাদী গোষ্ঠীর সদস্য বলেও জানা নেই। কোনো ঘটনা ছাড়াই ঘটনাস্থল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে একটি মার্কেটের পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সে একটি বর্ম ধরনের ভেস্ট পরা ছিল এবং দুষ্কর্মে তার কোনো সহযোগী ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ তখন পর্যন্ত হতাহতদের নাম প্রকাশ না করলেও লন্ডন ফ্রি প্রেস জানিয়েছে, যারা নিহত হয়েছেন তারা হলেন সৈয়দ আফজাল (৪৪), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪) ও তাদের ১৫ বছর বয়সী কন্যা ইয়ুমনা আফজাল; সৈয়দ আফজালের ৭৪ বছর বয়সী মাও নিহত হয়েছেন, কিন্তু তার নাম নিশ্চিত হওয়া যায়নি। আফজালের নয় বছর বয়সী ছেলে ফায়েজ আফজাল আঘাত পেলেও শঙ্কামুক্ত আছে। ২০১৭ সালে কুইবেকের একটি মসজিদে ছয় কানাডীয় মুসলিমকে গুলি করে হত্যা করেছিল এক ব্যক্তি; ওই ঘটনার পর এটিই কানাডায় মুসলিমদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। টরন্টো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের শহর লন্ডনের মেয়র এড হোল্ডার এ ঘটনাকে তার শহরে ঘটা সবচেয়ে নিকৃষ্ট নির্বিচার হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’