শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৬ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা
১৫৭৬ বার পঠিত
বুধবার, ১৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০ টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।

এরআগে গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

২১ মে যুদ্ধবিরতির পর এই প্রথম হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরআগে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পদযাত্রা করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা। এই পদযাত্রা নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের স্মরণে পতাকা হাতে পদযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে কট্টরপন্থী ইহুদিরা। ইতোমধ্যে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো পদযাত্রার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের দিন পালনের আহ্বান জানিয়েছে। এদিকে পদযাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ দামেস্ক গেটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। যাতে করে ফিলিস্তিনিরা সেখানে যেতে না পারে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প