বুধবার, ১৬ জুন ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা
সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা
বিবিসি২৪নিউজ, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বিন্নীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই ) তমিজ উদ্দিন ঢাকাটাইমসকে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করলেও নিহতদের নামপরিচয় জানাতে পারেননি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন তিনি। তমিজ উদ্দিন বলেন, বিন্নীবাজার এলাকায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। কে বা কারা তাদের হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি। কেন তাদের খুন করা হয়েছে স্থানীয় লোকজনও তা বলতে পারছেন না। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 