শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৩ জুন ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সরকারের এত অর্জন: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সরকারের এত অর্জন: প্রধানমন্ত্রী
১৫০৭ বার পঠিত
বুধবার, ২৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সরকারের এত অর্জন: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বর্তমান সরকার তাদের নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছে। আওয়ামী লীগের মতো শক্তিশালী দল পাশে আছে বলেই সরকারের এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন । এজন্য শুধু সরকার হলেই হয় না, পাশে শক্তিশালী সংগঠন থাকতে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি।

বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

দেশের চার লাখ গৃহহীন মানুষকে ঘর দেয়া, ৯৯ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসাসহ দেশের সামগ্রিক উন্নয়নের কথা স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন কোনো ম্যাজিক না, আমাদের পরিকল্পনা। একটা দর্শন, একটা আদর্শ।’

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ধারাটা আমরা বজায় রাখতে গিয়ে আমাদের পদে পদে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। জীবন্ত মানুষকে অগ্নিসন্ত্রাস করে হত্যা করা, পুড়িয়ে মারা আমরা দেখেছি। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা, নিরীহ মানুষ হত্যা করা, নানাভাবে তারা চেষ্টা করেছে এই দেশটাকে অস্থিতিশীল করতে।’

দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই, যখনই যে ডাক আমরা দিয়েছি এবং যে কাজ আমরা করেছি, নিজের জীবনকে বাজি রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থেকেছে। জনগনের পাশে থেকেছে, জনগণের জানমাল রক্ষা করেছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাসের সাথে এ দেশের স্বাধীনতার ইতিহাস জড়িত। এদেশের সংস্কৃতিক মুক্তির কথা জড়িত। এদেশের সামাজিক নিরাপত্তার কথা এবং সামাজিকভাবে যতটুকু অর্জন, অর্থনৈতিকভাবে যতটুকু অর্জন, সবকিছুর পেছনেই শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন। কারণ দলটা যদি শক্তিশালী না হয় তাহলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না। আর সেটা বাস্তবায়ন করা যায় না। শুধু সরকার দিয়ে হয় না, পাশে শক্তিশালী সংগঠনও থাকতে হয়। যদি সেটা থাকে তাহলে যেকোনো অর্জন সম্ভব। আজকে আমরা যতটুকু অর্জন করেছি, আমি মনে করি, এই সুসংগঠিত আওয়ামী লীগ আমার সঙ্গে ছিল বলেই আমরা এই অর্জনগুলো করতে সক্ষম হয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এ দেশের মানুষ আরও উন্নতি করতে পারবে। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমরা লক্ষ্য স্থির করেছি। অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এ ধরনের কর্মসূচিও নেই, চিন্তাভাবনাও নেই। আমাদের অর্থনৈতিক নীতিমালা, আমাদের গঠনতন্ত্র মেনে সংগঠন করি। যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, দেশের মানুষের কথা চিন্তা করে ঘোষণা দিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শুরু থেকেই এটা চিন্তা করেছিলাম বলেই এবং সে পরিকল্পনা আমরা নিয়ে রেখেছিলাম বলেই তা বাস্তবায়ন করতে সহজ হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়ন শীল দেশে উন্নীত হয়েছে। জাতীর পিতা যেটুকু অর্জন করে রেখেছিলেন, সেই স্বল্প উন্নত দেশ, ৭৫ এর পর ২৯ বছর তারা কিন্তু কিছু দিতে পারেনি। দিয়েছে আওয়ামী লীগ।’

বাংলাদেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, ঠিকানা বিহীন না থাকে তা নিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করছে। এরইমধ্যে চার লাখ মানুষকে ঘর দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় খেয়াল রাখতে নির্দেশ দেন সরকার ও দলীয়প্রধান।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না