শিরোনাম:
●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের বিরুদ্ধে মস্তানির পরিণতি হবে ভয়াবহ: শি জিন পিং
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের বিরুদ্ধে মস্তানির পরিণতি হবে ভয়াবহ: শি জিন পিং
১০০৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের বিরুদ্ধে মস্তানির পরিণতি হবে ভয়াবহ: শি জিন পিং

---বিবিসি২৪নিউজ, নাটাসা গোল্ড, চীন থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, চীনের বিরুদ্ধে মস্তানির যুগের পরিসমাপ্তি ঘটেছে। যারাই চীনের ওপর দমন-পীড়নের চেষ্টা করবে তারাই ভয়াবহ পরিণতির মুখে পড়বে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আজ (বৃহস্পতিবার) তিনি এ কথা বলেন।

শি জিন পিং আরও বলেন, কোন বিদেশি অপশক্তি চীনের অগ্রযাত্রাকে থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়া হবে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। এর শতবর্ষপূর্তির অনুষ্ঠান আজ বিশাল পরিসরে আয়োজন করে চীন। তিয়ানানমেন স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রঙ-বেরঙের আলপনা আঁকা হয়। একটা পর্যায়ে বিমানগুলো আকাশে এমন ভাবে উড়তে থাকে যে, দেখে মনে হচ্ছিল আকাশে ১০০ সংখ্যাটি ভাসছে।

চীনা প্রেসিডেন্ট প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন। তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট দলের ভূমিকা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, চীনের সঙ্গে কমিউনিস্ট পার্টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশবাসীকে উদ্দেশ্য করে আরও বলেন, কোনো অপশক্তি চীন এবং দেশের জনগণকে ছোট করে কথা বলতে পারে না।

চীন কাউকে দমন করার চেষ্টা করে না বলেও তিনি মন্তব্য করেন। এক পর্যায়ে তিনি সরাসরি আমেরিকার নাম নিয়ে বলেন, ওয়াশিংটন বার বার চীনের প্রবৃদ্ধিকে নিচে নামানোর চেষ্টা করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।



আর্কাইভ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন