রবিবার, ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লকডাউনে ভারত থেকে সপ্তাহে ৩ দিন দেশে আসা যাবে
লকডাউনে ভারত থেকে সপ্তাহে ৩ দিন দেশে আসা যাবে
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ দেশে চলমান লকডাউনের মাঝে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে সপ্তাহে তিন দিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।
বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসা ও অন্যান্য কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্যান্য দেশে ভ্রমণ করে থাকেন এবং সরকারের যেসব নিয়ম-কানুন আছে, সেগুলো প্রতিপালন করে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, বলে অধ্যাপক নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘কলকাতায় আমাদের যে উপ-হাইকমিশন আছে, সেখান থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারতে অবস্থানরত নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর— বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর ব্যবহার করে দেশে আসা যাবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 