শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

BBC24 News
বুধবার, ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » অভিনেতা দিলীপ কুমার আর নেই
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » অভিনেতা দিলীপ কুমার আর নেই
১২৭৩ বার পঠিত
বুধবার, ৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনেতা দিলীপ কুমার আর নেই

---বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্কঃ বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন।  বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৯৮ বছর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই বর্ষীয়ান অভিনেতা।শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার।
বুধবার এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে কিংবদন্তির মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে রোববার (৩ জুলাই) তার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে দিলীপ কুমারের অসুস্থতার কথা জানানো হয়।

টুইটে স্ত্রী সায়রা বানু, কিংবদন্তি অভিনেতার জন্য প্রার্থনা করার আবেদন করেছিলেন।চিকিৎসক ডা. নিতীন গোখলের তত্ত্বাবধানে চলতে থাকে তার চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছিলেন তার ফুসফুসে পানি জমেছে। করা হয় একাধিক পরীক্ষা। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণ তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয় আইসিইউতে। এ দিন সকালে চিকিৎসকরা জানান, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। বয়সের কারণে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা রয়েছে দিলীপ কুমারের। মে মাসের শুরুতে তাকে দীর্ঘসময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছিল।

দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী সিনেমায় দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড় পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’সহ বেশকিছু সিনেমা। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায় অভিনয় করেন তিনি।

ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও।



আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’