শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে পদ হারালেন একদল মন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে পদ হারালেন একদল মন্ত্রী
১১০২ বার পঠিত
বুধবার, ৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে পদ হারালেন একদল মন্ত্রী

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় কাটিয়ে আসা মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই রদবদলে পদ হারালেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। এই তালিকায় আছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ও শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্কও। সব মিলিয়ে ডজনখানেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল ও মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা নিয়ে ভারত সরকারের সমালোচনার মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বুধবার পদত্যাগপত্র জমা দিলেন। করোনার ওই ধাক্কার মধ্যে ভারতের স্বাস্থ্য খাতের দুর্বলতার দিকগুলো সামনে আসে। হাসপাতালের শয্যা ও অক্সিজেনের জন্য হাজারো মানুষের হাহাকার বিশ্বের নজর কাড়ে। এ সময় ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়ে। প্রতিদিন মৃত্যুও হয় তিন-চার হাজার মানুষের।

মাস দুয়েকের বেসামাল পরিস্থিতির পর ভারতে বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে। এখন করোনার তৃতীয় ঢেউ ঠেকানো সামনে রেখে পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শীর্ষস্থানীয় নেতারা কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করেছেন।

শিক্ষা ও শ্রমমন্ত্রী পদত্যাগপত্রে শারীরিক কারণের কথা উল্লেখ করেছেন। তবে শ্রম মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, মহামারির মধ্যে অভিবাসীদের বিষয়গুলো সামাল দেওয়ার ক্ষেত্রে দুর্বলতা এবং কর্মসংস্থান সংকটের মাশুল দিচ্ছেন মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। ভারতের সুপ্রিম কোর্টও এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়াদের তালিকায় পশ্চিমবঙ্গ বিজেপির নেতা ও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও রয়েছেন। এ ছাড়া সদানন্দ গৌড়া, দেবশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে, রতন লাল কাটারিয়া, রাও সাহেব দানবে পাতিল ও প্রতাপ চন্দ্র সরঙ্গিও রয়েছেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এই তালিকায় ৪৩ জনের নাম থাকার কথা জানিয়েছে তারা। ২০১৯ সালের মে মাসে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এবারই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনছেন তিনি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না