শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, তোলপাড় প্রশাসন, দায় কার?
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, তোলপাড় প্রশাসন, দায় কার?
১৮৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, তোলপাড় প্রশাসন, দায় কার?

---বিবিসি২৪নিউজ, এমডি জালালঃ বাংলাদেশে মুজিববর্ষ উপলক্ষে  বহুল আলোচিত আশ্রয়ণ প্রকল্পে গত জানুয়ারি এবং জুন মাসে এক লাখ ১৮ হাজার ৩৮০টি ঘর হস্তান্তর করা হয়৷ এরইমধ্যে দেশের কয়েকটি এলাকা থেকে এই ঘরের মান নিয়ে অভিযোগ উঠেছে৷ কোনো কোনো এলাকায় নতুন মাটি ভরাট করে ঘর বানানোর কারণে তা ধসে পড়েছে৷  সরকারের অনিয়ম নিয়ে চলছে তোলপাড়৷ আশ্রয়ণ প্রকল্পের অধীনে এরইমধ্যে পাঁচজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে৷ কাজ করছে তদন্ত কমিটি৷ আরো অনেক কর্মকর্তা শাস্তির মুখোমুখি হতে পারেন৷

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সরকারি খাস জমির ওপর তৈরি করা হয়েছে৷ আয়তন ৪০০ বর্গফুট৷ প্রতিটি ঘরে আছে দুইটি কামরা, রান্নাঘর, বারান্দা এবং টয়লেট৷ এছাড়া ১০টি ঘরের জন্য একটি করে গভীর নলকুপ৷ সেমিপাকা এই ঘরগুলোর প্রতিটি তৈরি করতে প্রথম পর্যায়ে খরচ হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা৷ দ্বিতীয় পর্যায়ে খরচ হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা এবং তৃতীয় পর্যায়ে দুই লাখ টাকা৷ প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিসহ এই ঘর দেয়া হয়৷

কিন্তু ঘর দেয়ার আগে ও পরে নানা ধরনের অনিয়মের খবর প্রকাশ হয়৷ যেমন কুড়িগ্রামের রৌমারীতে হস্তান্তরের আগেই পাঁচটি ঘর ধসে পড়ে৷ গোপালগঞ্জে হস্তান্তরের পর অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়েছে দুইটি ঘর৷ ঘরগুলো বৃষ্টির কারণে বালু সরে গিয়ে ভেঙে পড়ে৷ লালমনিরহাটে ঝড়ো বাতাসে উড়ে গেছে দুইটি ঘর৷ বগুড়ায় দুই দিনের বৃষ্টিতেই একাধিক ঘর ধসে পড়েছে৷ বগুড়ার শেরপুরে কায়রাখালী বাজারের কাছে খালের পাড়ে নির্মিত ঘরগুলো এখন ভাঙ্গনের সম্মুখীন৷ বরগুনার আমতলীতে নির্মিত ঘরের গুণগত মান ঠিক নেই৷ সুনামগঞ্জের শাল্লায় ডিজাইন বহির্ভূত ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন,নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এই অবস্থা৷ আর এগুলো সরকারি ব্যবস্থাপনায়ই নির্মাণ করা হয়েছে৷ আবার এইসব ঘর বরাদ্দের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ গৃহহীনদের কাছ থেকে অর্থ নিয়েছেন বলে অভিযোগ আছে৷

---প্রধানমন্ত্রীর কার্যালয় এপর্যন্ত ২২ জেলার ৩৬ উপজেলায় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে৷ আরো অভিযোগের তদন্ত হচ্ছে ৷ অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুরে সাবেক ইউএনও (বর্তমানে উপসচিব) শফিকুল ইসলাম, বগুড়ার শেরপুরের সাবেক ইউএনও মো. লিয়াকত আলী শেখ (বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক), মুন্সীগঞ্জ সদরের সাবেক ইউএনও রুবায়েত হায়াত, বরগুনার আমতলীর ইউএনও মো. আসাদুজ্জামান ও মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিনকে ওএসডি করা হয়েছে৷

আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রধানমন্ত্রীর দপ্তরের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ আর যেসব ঘর ক্ষতিগ্রস্থ হচ্ছে তা মেরামত করে দেয়া হচেছ৷ আর এটা নিয়ে যে অনিয়ম পাওয়া যাচ্ছে তা দুঃখজনক৷ প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে গরীব মানুষদের এই ঘরগুলো দিয়েছেন৷

তিনি বলেন, ‘‘নির্মাণ সামগ্রী সবখানে একই মানের হয়নি৷ নদীর তীরে অথবা নিচু জমি ভরাট করে তৈরি করা হয়েছে ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এটা তো শুরুতেই দেখা গেছে৷ এইভাবে ঘর বানানো ঠিক হয়নি৷ আমাদের তদন্ত চলমান আছে৷ এব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না৷’’

---এই ঘর নির্মাণে কোনো ঠিকাদার নিয়োগ করা হয়নি৷ সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তত্ত্বাবধানে তৈরি হয়েছে৷ প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরসরি বাস্তবায়ন করা হয়েছে৷ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন মনে করেন,”মনিটরিং ব্যবস্থা ঠিক থাকলে শুরুতেই এই অনিয়ম ঠেকানো যেত৷ ঠিকাদারেরা নন সরাসরি সরকারি কর্মকর্তারা করেছেন বলে এখানে অনিয়ম ও দুর্নীতি আরো বেশি দুঃখজনক৷’’

তিনি আরো বলেন, ‘‘এই ঘরগুলোর সাথে আবেগ জড়িত৷ মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের ঘরগুলো দেয়া হয়েছে৷ তাই শুধু ওএসডি করে বিষয়টি এড়ানো যাবে না৷ যারা এই অনিয়মের সাথে জড়িতদের আইনে আওতায় আনতে হবে৷ দুদকেরও এটা দেখা উচিত৷”



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?