রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি অফিসে ভার্চ্যুয়ালি কাজ করার নির্দেশ
সরকারি অফিসে ভার্চ্যুয়ালি কাজ করার নির্দেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত তা চলার কথা।
সরকার আগেই বলেছে, চলমান বিধিনিষেধের পরিস্থিতি পর্যালোচনা করে ঈদের সময় বিধিনিষেধের কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 