মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার নতুন ৫ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার নতুন ৫ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকা: করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ জুলাই) নতুন এ পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পাঁচটি প্রণোদনা প্যাকেজের মধ্যে রয়েছে-
প্যাকেজ-১: ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, দুই লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিকের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগীকে ৪৫০ কোটি টাকা আর্থিক সহায়তা।
প্যাকেজ-২: শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণকে সহায়তার লক্ষ্যে আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন সারা দেশের ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করবে সরকার। এ জন্য ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ।
প্যাকেজ-৩: ‘৩৩৩’ ফোন নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ।
প্যাকেজ-৪: গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পি কে এস এফ- এর মাধ্যমে চার শতাংশ সুদে ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে তিন হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
প্যাকেজ-৫: পর্যটন খাতের হোটেল/মোটেল/থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে চার শতাংশ সুদে Working Capital ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।




মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 