বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল- ডব্লিউএইচও
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল- ডব্লিউএইচও
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আমরা এখন এর প্রাথমিক পর্যায়ে রয়েছি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা বলেছে, এবারের ঢেউয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বুধবার ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে… আমরা বর্তমানে করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’ তার মতে, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা এবং প্রমাণিত স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহার বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে।
গ্যাব্রিয়েসুস জানান, ভাইরাসটি বিকশিত হওয়া অব্যাহত রেখেছে, যার মাধ্যমে অধিক সংক্রামক ধরনগুলো তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ১১১টির বেশি দেশে পৌঁছে গেছে। আমরা ধারণা করছি, এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি না তা ইতোমধ্যেই হয়ে গিয়ে থাকে।’
গত সপ্তাহে টানা চতুর্থ সপ্তাহের মতো বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার বাড়তে দেখা গেছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে একটি বাদে সবগুলোতেই রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। টানা ১০ সপ্তাহ কমার পর সম্প্রতি করোনায় মৃত্যুও ফের বাড়তে শুরু করেছে।
করোনার এই ভয়াবহতা ঠেকাতে টিকাদানের বিকল্প নেই বলে মনে করিয়ে দিয়েছেন ডব্লিউএইচও প্রধান। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের কথাও ফের উল্লেখ করেন তিনি।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 