শুক্রবার, ১৬ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার বোমারু বিমানকে রুশ জঙ্গিবিমানের তাড়া
আমেরিকার বোমারু বিমানকে রুশ জঙ্গিবিমানের তাড়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার তিনটি বি-৫২ বোমারু বিমানকে নিজের আকাশসীমা থেকে তাড়িয়ে দিয়েছে রুশ বিমান বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় বেরিং সাগরের আকাশে তিনটি বোমারু বিমানকে তাড়া করে চারটি রুশ জঙ্গিবিমান। এরপর মার্কিন বোমারু বিমানগুলো সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।
রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেরিং সাগরের আকাশে ওই তিনটি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করার পর সেগুলোকে ধাওয়া করতে আকাশে ওড়ে রুশ বিমান।
রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করার পরপরই দুটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান মার্কিন বি-৫২ বিমানগুলোকে তাড়া করে এলাকাছাড়া করতে সক্ষম হয়।
এর আগে গতরাতে রুশ মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার কৃষ্ণসাগরেও রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করে মার্কিন গোয়েন্দা বিমান। এরপর সেনাবাহিনীর রাডার ব্যবস্থা মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে বিমানবাহিনীকে খবর দেয় এবং সুখু-৩০ জঙ্গিবিমানের সাহায্যে সেটাকে তাড়ানো হয়।
সম্প্রতি রুশ সীমান্তে ন্যাটো ও মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমানের আনাগোনা বেড়েছে। এর ফলে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনাও বেড়ে গেছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 