শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » তালেবান ও আফগান সরকারের মধ্যে যেসব সমঝোতা হলো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » তালেবান ও আফগান সরকারের মধ্যে যেসব সমঝোতা হলো
৭৮৫ বার পঠিত
সোমবার, ১৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালেবান ও আফগান সরকারের মধ্যে যেসব সমঝোতা হলো

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দু’দিনব্যাপী সংলাপ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তবে সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

রোববার রাতে আফগান সরকার ও তালেবান পক্ষের প্রতিনিধিদলের প্রধানরা এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার কথা জানান। আফগান সরকারের প্রতিনিধিদলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, দোহা বৈঠকে দু’পক্ষ তাদের মতামত স্পষ্ট করে তুলে ধরেছে এবং এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।

আব্দুল্লাহর বক্তব্য শেষ হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তালেবান প্রতিনিধিদলের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত তালেবান মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় ছয় ধারাবিশিষ্ট একটি বিবৃতি প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, দোহা বৈঠকে দু’পক্ষ আফগানিস্তানের অবকাঠামো রক্ষা করার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সম্মত হয়েছে।

দোহা শান্তি আলোচনা শুরু হওয়ার পর ধারনা করা হচ্ছিল আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে দু’পক্ষ। কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে কোনো পক্ষই সেরকম কোনো ঘোষণা দেয়নি। এছাড়া, দু’পক্ষ এমন একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে যাতে পারস্পরিক আস্থা, সংবিধান ও আফগান রাজনৈতিক প্রক্রিয়ার একটি রোডম্যাপ ঘোষিত হবে বলেও আশা করা হচ্ছিল। কিন্তু তেমন কোনো ঘোষণাও আসেনি।

তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদল দু’দিনই আলোচনা শেষে এ সংক্রান্ত বিষয়বস্তু, আলোচনার পরিবেশ ইত্যাদি বিষয় গোপন রাখার চেষ্টা করেছে।

মোল্লা আব্দুল গনি বারাদার আখন্দ (বামে) ও আব্দুল্লাহ আব্দুল্লাহ (ডানে)
শান্তি আলোচনায় আফগান প্রতিনিধিদলে আব্দুল্লাহর পাশাপাশি ছিলেন আফগানিস্তানের হেজবে ওয়াহাতে ইসলামির নেতা মোহাম্মাদ করিম খলিলি, জমিয়তে ওলামার অন্যতম শাখার প্রধান আতা মোহাম্মাদ নূর, আব্দুস সালাম রহিমি, মোহাম্মাদ মাসুম এস্তানাকজাই এবং ফাতেমা জিলানি। অন্যদিকে তালেবান প্রতিনিধিদলে মোল্লা বারাদারের সঙ্গে ছিলেন শেখ আব্দুল হাকিম, শেখ মোহাম্মাদ ফরিদ, মোল্লা মোহাম্মাদ ফাজিল মজলুম, ক্বারী দ্বীন মোহাম্মাদ হানিফ, শেখ শাহাবুদ্দিন দেলোয়ার ও মৌলভি আব্দুস সালাম হানাফি প্রমুখ।

দোহা শান্তি আলোচনার উদ্বোধনি অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত থাকলেও আলোচনার বাকি সেশনসগুলোতে আফগানিস্তানের দুই আলোচক পক্ষ ও কাতারের আফগান বিষয়ক বিষয়ক প্রতিনিধি ছাড়া আর কাউকে রাখা হয়নি। রুদ্ধদ্বার কক্ষে দু’দিনের বাকি বৈঠক অনুষ্ঠিত হয়।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা