শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের ভয়াবহ সংকট
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের ভয়াবহ সংকট
৭৭৭ বার পঠিত
রবিবার, ২৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের ভয়াবহ সংকট

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের হাসপাতালগুলোতে একই সঙ্গে শয্যা এবং অক্সিজেনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ৩৫০ টি শয্যার একটিও খালি নেই। ২৪টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা নেই একটিও। জনৈক আবু তালেব তাঁর করোনা-সংক্রমিত স্ত্রীকে এই হাসপাতালে নিয়ে এসে বিপাকে পড়েছেন। এ রকম বিপন্ন বোধ করছেন অন্যান্যরাও কারণ শয্যা সংকট রয়েছে অন্যান্য হাসপাতালেও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা রয়েছে ৭০৫টি, রোগী ভর্তি হয়েছেন ৭২৪ জন। আইসিইউ রয়েছে ২০টি। একটিও খালি নেই।

ঢাকার সবকটা হাসপাতালেই কমবেশি অক্সিজেন সংকট। জেলা পর্যায়ে হাসপাতালগুলোতেও একই অবস্থা।এখন দিনে প্রয়োজন ২০০ টন অক্সিজেন। চাহিদার তুলনায় স্থানীয়ভাবে উৎপাদন কম। সাধারণত ভারত থেকেই আসে অক্সিজেন। কোভিডের কারণে ভারত নিজেই ছিল দিশেহারা। তাই তারা এক পর্যায়ে রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আবার রপ্তানি চালু হয়েছে। ঈদের আগের দিন ১৮০ টন অক্সিজেন এসেছিল জরুরিভিত্তিতে। শনিবার সকালে আরও ২০০ টন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস ঢাকার পথে রওনা দিয়েছে। ২০২১-এর এপ্রিল মাসে এই বিশেষ ট্রেন সেবা চালু হয়। এই ট্রেনটির কাল সকালে পেট্রোপোল পৌঁছার কথা রয়েছে। আগের দিনে বাংলাদেশে ৭০ থেকে ৮০ টন মেডিকেল অক্সিজেনের প্রয়োজন হতো। এখন ২০০ থেকে ২২০ টনে পৌঁছেছে।জনস্বাস্থ্যবিদরা বলছেন, চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই চাহিদা ৩০০ টনে পৌঁছাবে।

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪৬ জনে। এ সময় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৭৮০ জন।

এদিকে ভিন্ন এক খবরে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের কাছে এই টিকা হস্তান্তর করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত জানান, আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ ডোজ টিকা ঢাকা আসবে।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে পড়তে যাওয়া সব শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। টিকা ছাড়া বিদেশ ভ্রমণ কঠিন। ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী এরই মধ্যেই আবেদন করেছেন।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা