সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, পার্লামেন্ট স্থগিত
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, পার্লামেন্ট স্থগিত
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে।
রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সোমবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
এতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রোববারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন।
এদিকে নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গুলি নিক্ষেপ করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দেবে গুলি দিয়ে।




নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের 