শিরোনাম:
●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন
৭৪৪ বার পঠিত
সোমবার, ২৬ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যেকোনো আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী।

গতকাল (রোববার) সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। তিনি জোরালো ভাষায় বলেন, “আমরা পানির নিচের শত্রুকে শনাক্ত করতে সক্ষম, পানির উপরের কিংবা আকাশ পথে আসা শত্রুকেও শণাক্ত করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে রুশ বাহিনী এমন হামলা চালাতে সক্ষম যা কেউ প্রতিরোধ করতে পারবে না।”

নৌ মহড়া পর্যবেক্ষণ করেন প্রেডিন্টে পুতিন, পাশে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
গতকালের নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় ৫০টিরও বেশি যুদ্ধজাহাজ, বোট এবং সাবমেরিন অংশ নেয়। এছাড়া, ৪০টি বিমান ও হেলিকপ্টার এবং চার হাজার সেনা যোগ দেয় মহড়ায়। এ মহড়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত এবং পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। নেভা নদীর প্রধান নৌ কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রেসিডেন্ট পুতিন সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন।

প্রতিবছর জুলাই মাসের শেষ রোববার রাশিয়া নৌবাহিনী দিবস হিসেবে পালন করে। এ বছর রাশিয়ার নৌ বাহিনী ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।



আর্কাইভ

আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান