শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানিতে করোনা পরীক্ষা ছাড়া প্রবেশ নিষিদ্ধ?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানিতে করোনা পরীক্ষা ছাড়া প্রবেশ নিষিদ্ধ?
৮৭৫ বার পঠিত
বুধবার, ২৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানিতে করোনা পরীক্ষা ছাড়া প্রবেশ নিষিদ্ধ?

---বিবিসি২৪নিউজ, আহমেদ মুকুল, জার্মানি থেকেঃ জার্মানিতে প্রবেশ করতে হলে নেতিবাচক করোনা পরীক্ষার নিয়ম চালু করা হচ্ছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগাম বৈঠকে আরো কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে৷

জার্মানির একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১লা আগস্ট থেকে জার্মানিতে প্রবেশ করতে হলে করোনা পরীক্ষার নেতিবাচক ফল দেখাতে হবে৷ যে কোনো দেশ থেকে যে কোনো পথে প্রবেশের ক্ষেত্রে সব মানুষের জন্যই এই নিয়ম কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে৷ তবে করোনা টিকার সব প্রয়োজনীয় ডোজ নেওয়া থাকলেও এই নিয়ম পালন করতে হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সেই লক্ষ্যে সমন্বয়ের কাজ চলছে৷ উল্লেখ্য, এখনো পর্যন্ত শুধু বিমানবন্দরে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত মানুষদের ক্ষেত্রে এমন পরীক্ষা বাধ্যতামূলক৷ স্থলপথে বা রেলপথে প্রবেশ করলে করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই৷

ধীরে হলেও জার্মানিতে করোনা সংক্রমণের হার লাগাতার বেড়ে চলায় সরকার নানারকম পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণের গড় সাপ্তাহিক হার বুধবার ১৫ ছুঁয়েছে৷ গ্রীষ্মের ছুটির মরসুমে সপরিবারে বিদেশে বেড়াতে যাবার কারণে যে চরম ছোঁয়াচে ডেল্টা সংস্করণের সংক্রমণ আরো বাড়ছে, এমন প্রমাণ পাওয়া যাচ্ছে৷ ফলে যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে আরো কড়া নিয়ম চালু করার জন্য চাপ বাড়ছে৷ বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার মঙ্গলবার রাতে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে স্পষ্ট নিয়মের উল্লেখ করেন৷ তিনি বলেন, এই নিয়ম চালু করার আইনি ভিত্তিও প্রস্তুত হয়ে গেছে৷ স্থল সীমান্তে সব জায়গায় নিয়ন্ত্রণ সম্ভব না হলেও বিচ্ছিন্নভাবে যাত্রীদের পরীক্ষা করা হবে৷

জার্মানিতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবিলা করতে আরো পদক্ষেপের প্রস্তুতি চলছে৷ আগামী ১০ই রাজ্যর মুখ্যমন্ত্রীদের বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরিষদের বর্তমান সভাপতি ও বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার৷ আগস্ট মাসের শেষে এই বৈঠক হবার কথা ছিলো৷ কিন্তু করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগেই জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার উল্লেখ করেন তিনি৷ মঙ্গলবারই মুখ্যমন্ত্রীরা চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করবেন৷

ইউরোপের দেশগুলির বিচ্ছিন্ন পদক্ষেপ করোনা সংক্রমণের হার কমাতে তেমন সহায়ক হচ্ছে না বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন৷ বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রবেশের ক্ষেত্রে এমন একক বিধিনিয়ম থাকলে ইউরোপে ডেল্টা ভেরিয়েন্টের প্রসার আগেই নিয়ন্ত্রণ করা যেত৷ ব্রিটেন থেকে পর্যটক ও অন্যান্য যাত্রীরা কার্যত অবাধে প্রবেশ করার কারণে পর্তুগালে ডেল্টা সংক্রমণের হার আচমকা বেড়ে যায়৷



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা