শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা আক্রান্তের পরবর্তী টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় - গবেষণা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা আক্রান্তের পরবর্তী টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় - গবেষণা
১০৪৭ বার পঠিত
সোমবার, ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা আক্রান্তের পরবর্তী টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় - গবেষণা

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে গবেষকরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির প্রো উপাচার্য ডা. মো. জাহিদ হোসেন যিনি এই গবেষণাটি পরিচালনাকারীদের একজন তিনি বলেন, “যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।”

মি. হোসেন জানান, এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোভিডের টিকা নেয়া ২০৯ জনের উপর এই গবেষণা করা হয়েছে।তিনি বলেন, যাদের উপর গবেষণা চালানো হয়েছে তাদের মধ্যে ৩১% অংশগ্রহণকারী টিকা নেয়ার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আর ৬৯ শতাংশ অংশগ্রহণকারী কোভিডে আক্রান্ত হননি। এর মধ্যে যাদের কোভিডের ইতিহাস ছিল তাদের মধ্যে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

গবেষণায় আরো জানা যায়, যারা দুটি ডোজ টিকা নেয়া সম্পন্ন করেছেন তাদের অন্তত ৯৮% মানুষের দেহে রোগটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

বাকি ২% মানুষের অ্যান্টিবডি তৈরি হয়নি।

তবে এই দুই শতাংশ মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল বলে জানান অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, যে ৫-৬ জনের দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের একজনের বয়স ৯৩ বছরের বেশি ছিল। এছাড়া কেউ কেউ ক্যান্সারের মতো মারাত্মক রোগে ভুগছেন বলে জানা গেছে।

যাদের উপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে এদের সবার বয়স ৪০ থেকে শুরু করে ৯৩ বছর পর্যন্ত।

গবেষণায় যারা অংশ নিয়েছেন তারা সবাই এর তিন মাসে টিকা নিয়েছেন বলেও জানানো হয়। এদের মধ্যে চার ভাগের তিন ভাগই পুরুষ এবং স্বাস্থ্য সেবার সাথে জড়িত।

তবে সময়ের সাথে অ্যান্টিবডির উপস্থিতি কম বেশি হয় কিনা সে বিষয়ে জানতে আরো গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করে টিকা নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।আর চীনের সিনোফার্মের ই ডোজ টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৩৬ জন।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?