শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে জার্মানি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে জার্মানি
১০৫০ বার পঠিত
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে জার্মানি

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ দক্ষিণ চীন সাগরে একটি ফ্রিগেট মোতায়েন করেছে জার্মানি। ২০০২ সালের পর এই প্রথম দেশটি দক্ষিণ চীন সাগরে এ ধরনের কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করল।

দক্ষিণ চীন সাগরের বড় অংশ চীন নিজের জলসীমা বলে দাবি করে আসছে। সেখানে চীনের বিপরীতে আমেরিকা বিশেষভাবে তৎপর। তাকে তার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনেসহ আরো কিছু দেশ সমর্থন দিয়ে আসছে। আমেরিকার পাশাপাশি ব্রিটিশ সরকার সেখানে স্থায়ীভাবে বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

গত সোমবার জার্মানি তার বায়ার্ন ফ্রিগেট দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে পাঠিয়েছে এবং তাতে ২০০ সেনা রয়েছে। সাত মাসের এই সফরে ফ্রিগেটটি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম সফর করবে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফ্রিগেটটি দক্ষিণ চীন সাগর পাড়ি দেবে।

সোমবার জাহাজটির যাত্রা শুরুর অনুষ্ঠানে জার্মান প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি সেখানে দেয়া বক্তৃতায় বলেন- “বার্তা পরিষ্কার, আমরা আমাদের মূল্যবোধ এবং স্বার্থ রক্ষার জন্য মিত্রদের পাশে দাঁড়িয়েছি।” তবে এই জাহাজের মিশন কোনো দেশকে উদ্দেশ করে নয় বলে তিনি দাবি করেন।

দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার মালিকানা দাবি করছে চীন। এজন্য তারা দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক স্থাপনা গড়ে তুলেছে যাতে নিজের স্বার্থ রক্ষা করা যায়। কিন্তু আঞ্চলিক কিছু দেশ চীনের এই দাবির বিরোধিতা করে আসছে। তাদের পক্ষে অবস্থান নিয়ে আমেরিকা এবং পশ্চিমা কয়েকটি দেশ উসকানি দিচ্ছে। শুধু তাই নয়, জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে আমেরিকা বেইজিংয়ের অবস্থান উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে প্রায়ই মাঝে মাঝে নানা ধরনের অভিযান চালায়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প