শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, দুইজন আটক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, দুইজন আটক
৭৩৭ বার পঠিত
শনিবার, ৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, দুইজন আটক

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক থেকেঃ জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুইজন গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ পরিকল্পনা করেছিলেন তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালাবেন, যাতে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করার পর থেকে তিনি সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন।

সামরিক জান্তা পরবর্তীতে তাকে বরখাস্ত করে- কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

সর্বশেষ এই ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরা সহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ” ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ মিলে পরিকল্পনা করছিলেন যে, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা করে আহত অথবা হত্যা করা কার হবে। আমেরিকার মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।”

সেখানে বলা হয়, ”বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে নিরলস চেষ্টা করে যাচ্ছে, তাকে আমরা ধন্যবাদ জানাই।”

এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী মি. হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী মি. যাউ। এই অর্থ ওই হামলার পরিকল্পনার অগ্রিম হিসাবে দেয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না