শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি নেতার কি আলোচনা হয়েছে?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি নেতার কি আলোচনা হয়েছে?
১১৮৭ বার পঠিত
মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি নেতার কি আলোচনা হয়েছে?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, যেকোন আলোচনায় তার দেশের জনগণের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। গতকাল (সোমবার) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে ইব্রাহিম রায়িসি একথা বলেন। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনায় ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন।

ইব্রাহিম রায়িসি আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা বারবার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিনীরা সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, এমনকি তারা জনকল্যাণমূলক ধারার কথা উল্লেখ করে এসব নিষেধাজ্ঞা বাড়িয়েছে। ফোনালাপে তিনি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সদিচ্ছার অভাবের কথাও তুলে ধরেন।

ইব্রাহিম রায়িসি জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা অনুসারে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে।

ভিয়েনায় ইরান ও ৫ জাতিগোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে (ফাইল ফটো)
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরান খুবই আন্তরিক এবং এ অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করার যেকোনো প্রচেষ্টাকে মোকাবেলা করবে তেহরান।

ফোনালাপে ইমানুয়েল ম্যাক্রন ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ সময় তিনি তার সফলতাও কামনা করেন। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরান এবং প্যারিসের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, তার দেশ এই সমঝোতা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ব্যাপারে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা আশা করি এই সমস্যার সমাধান হবে এবং শিগগিরই ভিয়েনায় আলোচনা শুরু হবে। এছাড়া, তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য দু’পক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?