মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের টিকা দেয়া শুরু
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের টিকা দেয়া শুরু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের জাতীয় টিকা দান কর্মসূচীর পাশাপাশি সরকারের কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয় এবং সেখানে কর্মরত বিভিন্ন সাহায্য সংস্থা ৩৪ টি শরণার্থী শিবিরে টিকাদান শুরু করেছে।
করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে মঙ্গলবার থেকে বাংলাদেশ সরকার ও বিভিন্ন সাহায্য সংস্থা রোহিঙ্গা শরণার্থী শিবিরের লোকজনদের টিকা দেয়া শুরু করেছে। বাংলাদেশের কক্সবাজারের এসব শিবিরে নানা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বসবাস করছেন ১০ লাখেরও বেশি মানুষ যারা মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন।
বাংলাদেশ জুড়ে উচ্চ মাত্রায় সংক্রমনশীল করোনার ডেল্টা প্রকরণ দ্রুত ছড়াচ্ছে। মিয়ানমারের সীমান্তের জেলা কক্সবাজার যেখানে ৩৪টি শরনার্থী শিবির রয়েছে সেখানে ইতিমধ্যে করোনায় ২০০ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার মানুষ।
আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশন ও রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে শরণার্থী শিবিরগুলোতে মানুষের ঘনত্ব বেশি বলে এই অঞ্চলে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশ বেশি।
বাংলাদেশের জাতীয় টিকা দান কর্মসূচীর পাশাপাশি সরকারের কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয় এবং সেখানে কর্মরত বিভিন্ন সাহায্য সংস্থা ৩৪ টি শরণার্থী শিবিরে টিকাদান শুরু করেছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৫০০ কর্মী ও স্বেচ্ছাসেবী টিকা কার্যক্রমে কাজ করছেন।
রোহিঙ্গাদের নেতৃস্থানীয় ব্যক্তি, সম্মুখসারির স্বাস্থ্য পরিচর্যাকারি স্বেচ্ছাসেবকবৃন্দ এবং ৫৫ বছরের বেশি বয়সীদেরকে আগে টিকা দেয়া হচ্ছে। প্রথম ধাপে ৯ লাখ রোহিঙ্গার মধ্য থেকে ৬৫ হাজার জনকে টিকা দেয়া হবে বলে শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার ইমেইল করে এপিকে বলেছেন।
বাংলাদেশে ইতিমধ্যে ১৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 