শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাইবান্ধার রেলওয়ের স্টোর থেকে ৬০ টন ফিস প্লেট গায়েব
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাইবান্ধার রেলওয়ের স্টোর থেকে ৬০ টন ফিস প্লেট গায়েব
৯০৩ বার পঠিত
মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার রেলওয়ের স্টোর থেকে ৬০ টন ফিস প্লেট গায়েব

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে জংশনের পিডাব্লিউআই অফিসের স্টোর থেকে ৬০ টন লোহার ফিস প্লেট গায়েব হয়ে গেছে। যার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি তাপস পন্ডিত জানান, বোনাপাড়ার রেলওয়ে ইঞ্জিনিয়ার বিভাগ সুরক্ষিত এলাকা। এখানে রাত-দিন পুলিশ ও রেলওয়ে বিভাগের লোকজন প্রহরায় থাকে। রেলস্টেশনের পশ্চিমপ্রান্তে অবস্থিত সুরক্ষিত স্টোর থেকে ৬০ টন ওজনের ৭ হাজার ফিস প্লেট (রেললাইনে ব্যবহারের জন্য) গায়েব হওয়া রহস্যজনক।

বোনারপাড়া রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন আকবর আলী খান। কর্মরত থাকাকালীন তিনি রেলওয়ে প্রকৌশল বিভাগের স্টোর থেকে অনেক কিছু গোপনে বিক্রি করে দেন বলে অভিযোগ আছে। সম্প্রতি তিনি বদলী হয়ে যান।

বোনারপাড়া রেলস্টেশন ম্যানেজার জানান, তার বদলি হয়ে যাওয়ার সময় দায়িত্ব নেন সহকারী স্টোর কিপার দীপক কুমার সিংহ। আর অতিরিক্ত দায়িত্বে আসেন বগুড়া থেকে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ। অতিরিক্ত দায়িত্বে থাকা আব্দুল মাজেদ সম্প্রতি বগুড়া থেকে বোনারপাড়ায় আসেন এবং স্টোর খুলে দেখেন। তখন মালামালালে কম থাকার বিষয়ে সন্দেহ হলে তিনি ফিস প্লেট গুনে দেখেন। গণনা করার পর তিনি ওই স্টোরে ৭ হাজার পিস প্লেট কম দেখতে পান। যার ওজন অন্তত ৬০ টন।

এ ব্যাপারে আব্দুল মাজেদ বলেন, ‘আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আমার আগে যিনি ছিলেন, তার সময়ে এ সব গায়েব হতে পারে।’

আব্দুল মাজেদ বলেন, ‘রেলের স্টোর থেকে এত বিপুল পরিমাণ লোহার ফিস প্লেট গায়েব হওয়ার বিষয়টি এই মুহূর্তে রহস্যজনক মনে হচ্ছে। কারণ পুলিশ ও আনছার সর্বক্ষণ পাহারায় থাকে। এতে কেউ জড়িত থাকতে পারে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

আগামীকাল বুধবার (১১ আগস্ট) স্টোরের দায়িত্বে থাকা দীপক কুমার বাদী হয়ে বোনারপাড়া থানায় মামলা দায়ের করবেন বলে জানান আব্দুল মাজেদ।

রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বগুড়ার বিভাগীয় প্রকৌশলী মো. সাইদুর রহমানকে প্রধান করে তদন্ত টিম গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান