শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফেনীতে সোনার বার লুট করে- পুলিশ বলেই এত ছাড়?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফেনীতে সোনার বার লুট করে- পুলিশ বলেই এত ছাড়?
৭৫৬ বার পঠিত
বুধবার, ১১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেনীতে সোনার বার লুট করে- পুলিশ বলেই এত ছাড়?

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ফেনীতে এক ব্যবসায়ীর সোনার বার ছিনিয়ে নেওয়ার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের ওসিসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের দলটি ২০টি সোনার বার ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন৷

তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে৷ জেলার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী এ তথ্য

গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা৷ তাদের মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন৷

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন, “গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ২০টি সোনার বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন চট্টগ্রামের সোনা ব্যবসায়ী গোপালকান্তি দাশ৷ পথে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নীচে গোয়েন্দা পুলিশের একটি দল তার গাড়ির গতিরোধ করে সোনার বারগুলো ছিনিয়ে নেয়৷ গোপালকান্তি লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে চার পুলিশ কর্মকর্তাকে শনাক্তও করেন৷ তারা অপর দুইজনের নাম প্রকাশ করেন৷”

পুলিশ সুপার জানান, গোয়েন্দা পুলিশের দলটি ২০টি সোনার বার ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে ১৫টি বার উদ্ধার করা হয়েছে৷ গোপালকান্তি ফেনী থানায় ছয়জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছেন৷

ছিনতাই হওয়া বাকি পাঁচটি সোনার বার উদ্ধারের চেষ্টা চলছে এবং বারগুলোর উৎস ও বৈধতা যাচাইয়ের জন্যও তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী৷



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প