ফরহাদ রহমান মাক্কির জানাজা মানুষের ঢল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ পিতা- মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সর্বজন ব্যক্তিত্ব সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার ১১ আগস্ট বাদ জোহর জানাজা শেষে নিজ বাড়ি ছোট দেওয়ানপাড়া ঠাকুর বাড়ির পার্স্ববর্তী পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও মরহুম ফরহাদ রহমান মাক্কির পুত্র ব্যারিস্টার শাহ আলী ফরহাদ প্রিন্স।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন প্রমুখ।





ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 