বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা টিকা নিয়ে কাউন্সিলরদের স্বজনপ্রীতি
করোনা টিকা নিয়ে কাউন্সিলরদের স্বজনপ্রীতি
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সাড়ে তিনশ ডোজ টিকা দেওয়া হচ্ছে। ওই টিকা কাউন্সিলরদের টোকেন প্রাপ্তদেরকে দেওয়া হচ্ছে। এতে কাউন্সিলরদের নিজস্ব লোকজনকে টোকেন দেওয়ার অভিযোগ উঠেছে। ভিন্নমত কিংবা কাউন্সিলর বিরোধী লোকজন টোকেনের জন্য গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের বাগদা শাহ লেনের বাপ্পী নামে একজন অভিযোগ করে বলেন, কাউন্সিলরের কার্যলয়ে টোকেন আনতে গেলে তাকে ভোট না দেওয়ার অজুহাতে তাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া তার বিরোধীদের অনেককে টিকা প্রদানের সময় তার সঙ্গে ছবি তুলে ফেজবুকে পোষ্ট দেওয়ার শর্তে টোকেন দিচ্ছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. মান্নান বলেন, প্রতিটি লেনে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছে। তারাই টোকেন দিচ্ছে।
নগরীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে স্থাপিত টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে, সকাল থেকে নানা বয়সী লোকজন টিকার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু টিকা স্বল্পতায় তারা টিকা না নিয়ে ফিরে যাচ্ছেন। এমন অবস্থায় মানুষের মাঝে টিকার জন্য এক ধরনের হাহাকার তৈরি হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিস) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ বলেন, পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেওয়া হবে। কাউকে হতাশ না হওয়ার অনুরোধ করেন তিনি।




যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া 