বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কানাডার কাছে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলেন- পররাষ্ট্রমন্ত্রী
কানাডার কাছে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলেন- পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক,ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চ্যুয়াল এক বৈঠকে তিনি খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে রোহিঙ্গাদের সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান তিনি।
একইসঙ্গে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য অনুরোধ জানান মোমেন।
বৈঠকে রোহিঙ্গাদের টিকা দেওয়ার বিষয়ে অবহিত করেন মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কানাডার সহায়তা চান তিনি।
১০ আগস্ট থেকে তিন দিনব্যাপী ভার্চ্যুয়ালি ঢাকা সফর করছেন ক্যারিনা গোল্ড। তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে কানাডার উন্নয়ন প্রকল্প ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করছেন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 