বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে আবারও লকডাউন
কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে আবারও লকডাউন
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হয়ে যদি অবনতি হয় তাহলে আবারও বিধিনিষেধ জারি করা হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও লকডাউন দেওয়া হবে।
১১ আগস্ট থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। অফিস-আদালত-ব্যাংকের পাশাপাশি দোকানপাট ও শপিংমল খুলে গেছে। গণপরিবহণ অর্ধেক চলার বিধিনিষেধ ছিল। সেটিও তুলে নেওয়া হয়েছে।
আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। পাশাপাশি পর্যটন, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রও শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত বাড়ছে। সবশেষ তথ্য মতে, বুধবারও দেশে ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন। এমতাবস্থায় আবারও লকডাউন দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 