শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পদ্মাসেতুর পিলারে বার বার ফেরির ধাক্কার কারণ কি?
পদ্মাসেতুর পিলারে বার বার ফেরির ধাক্কার কারণ কি?
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধি : পদ্মাসেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে আবারও ধাক্কা লাগলো বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরির।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে কাকলী নামের কে-টাইপ ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়।
তবে এতে ফেরিতে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ ধাক্কা লাগার বিষয়টি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না বলে জানান।
তিনি বলেন, ফেরিটি সকালে বাংলাবাজার ঘাট থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল।
এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জাকির হোসেন জানান, বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলী।
সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০ নম্বর পিলারে ধাক্কা খেয়েছে বলে শুনেছি। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি।
এর আগে গত সোমবার (০৯ আগস্ট) সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হন। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর সাত নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতেও প্রায় ২০ জন যাত্রী আহত হন। সবগুলো ফেরিই বাংলাবাজার থেকে শিমুলিয়া যাওয়ার পথে এ ধাক্কার ঘটনা ঘটে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 