শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নারী অধিকার চরম ভাবে লঙ্ঘিত: জাতিসংঘ মহাসচিব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নারী অধিকার চরম ভাবে লঙ্ঘিত: জাতিসংঘ মহাসচিব
৭৬৭ বার পঠিত
শনিবার, ১৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে নারী অধিকার চরম ভাবে লঙ্ঘিত: জাতিসংঘ মহাসচিব

---বিবিসি২৪নিউজ, খান শওকত, নিউইয়র্ক থেকেঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন,আফগানিস্তানে তালেবানের দখল করা এলাকাগুলোয় নারীদের অধিকার চরমভাবে লঙ্ঘন করার ‘ভয়াবহ’ তথ্য এসেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় মানবাধিকার লঙ্ঘনের নানা খবরে আমি গভীরভাবে শঙ্কিত। বিশেষ করে নারী ও সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করছে তালেবান।’

আফগানিস্তানে প্রায় দুই দশক পর আবার ক্ষমতা দখল করার পথে এগোচ্ছে তালেবান। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর একের পর এক এলাকা দখল করছে তালেবান বাহিনী। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটির ৩৪টির মধ্যে ১৮টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে তালেবানের হাতে।

আফগানিস্তানে বহু কষ্টে অর্জন করা নারী ও কিশোরীদের অধিকারগুলো কেড়ে নেওয়ার তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। তাঁর ভাষ্য, এই খবর ভয়াবহ এবং মন ভেঙে দেওয়ার মতো।

বেসামরিক লোকজনের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একে যুদ্ধাপরাধ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

তবে জাতিসংঘের কোনো কর্মীকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান। তিনি বলেন, জাতিসংঘ আফগান পরিস্থিতির ‘ঘণ্টায় ঘণ্টায়’ মূল্যায়ন করছে। রাজধানী কাবুলে সংস্থাটির কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের লড়াইয়ে শুধু গত মাসেই এক হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যুদ্ধে হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে। প্রাণ বাঁচাতে সংঘাতপূর্ণ এলাকা ও শহরগুলো থেকে হাজারো সাধারণ মানুষ নিরাপদে আশ্রয়ের আশায় রাজধানী কাবুলের দিকে ছুটছে। বাস্তুচ্যুত সাধারণ মানুষের জন্য আশপাশের দেশগুলোকে সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ৭২ হাজারের মতো শিশু। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, সংঘাতের কারণে আফগানিস্তানে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। সেখানে অচিরেই মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা