শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিভিন্ন দেশের নাগরিকদের আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশের বিবৃতি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিভিন্ন দেশের নাগরিকদের আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশের বিবৃতি
৮৭৪ বার পঠিত
সোমবার, ১৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন দেশের নাগরিকদের আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশের বিবৃতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করল তালেবান। এমন পরিস্থিতিতে যাঁরা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাঁদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে এসব দেশ।

স্থানীয় সময় গতকাল রোববার ৬৫ দেশের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। টুইটে তিনি বলেন, ‘আফগানসহ বিভিন্ন দেশের নাগরিক যাঁরা দেশত্যাগ করতে চান, তাঁদের যেন তা করতে দেওয়া হয়। এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।’

যুক্তরাষ্ট্র ছাড়াও বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ক্ষমতায় যাঁরা রয়েছেন, তাঁদের ওপর দেশটির নাগরিক ও সম্পদের সুরক্ষার দায়িত্ব রয়েছে। তাঁদের ওপর আফগানিস্তানে যত দ্রুত সম্ভব নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্বও বর্তায়।

আফগানিস্তানের বাসিন্দাদের নিরাপদে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। বলা হয়েছে, আফগানদের সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত রয়েছে।

এদিকে কাবুলের মার্কিন দূতাবাস থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, দূতাবাসের কর্মীদের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে। মার্কিন সেনারা বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করছেন।

চারদিক থেকে ঘিরে ফেলার পর গতকালই কাবুলে ঢুকে পড়ে তালেবান যোদ্ধারা। এর পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করে তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী।



এ পাতার আরও খবর

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ