করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে মহামারি করোনাভাইরাসে গত এক দিনে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। বিপরীতে সুস্থ হয়েছেন শনাক্তের প্রায় দ্বিগুণ মানুষ। গত এক দিনে সুস্থতার তালিকায় যোগ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮টি নমুন পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৭ হাজার ৫৩৫ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৯.১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ১১৬ জন পুরুষ এবং ৮২ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন।
অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।





জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 