মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নতুন সরকার গঠনে জাতিসংঘের আহবান
আফগানিস্তানে নতুন সরকার গঠনে জাতিসংঘের আহবান
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র থেকেঃ আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার সংস্থাটির এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার (১৭ আগস্ট) এ খবর দিয়েছে।খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সব ধরনের সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানানো হয়। বলা হয়, নতুন সরকার হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সাময়িক সময়ের জন্য আফগান শরণার্থীদের আশ্রয় দিতে।
এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ও ব্যথিত হৃদয় নিয়ে বিশ্ব আফগানিস্তানের পরিস্থিতি অবলোকন করছে। এমন সময়ে আমি জোর আহ্বান জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের প্রতি, তারা যেন আফগান শরণার্থীদের আশ্রয় দেয় এবং তাদের যেন নির্বাসিত না করে। আফগানরা প্রজন্ম ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন সময় তাদের পাশে দাঁড়ানোর। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর।’




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 