শিরোনাম:
●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ●   ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ●   হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ●   শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার ●   ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ●   হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে ●   কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা। ●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
BBC24 News
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » বাংলাদেশে ওষুধের দোকানে বিক্রি হচ্ছে মডার্নার টিকা !
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » বাংলাদেশে ওষুধের দোকানে বিক্রি হচ্ছে মডার্নার টিকা !
৮০৬ বার পঠিত
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ওষুধের দোকানে বিক্রি হচ্ছে মডার্নার টিকা !

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে করোনার টিকা বাইরের ওষুধের দোকানে বিক্রির ঘটনা ধরা পড়েছে৷ পুলিশ এই অভিযোগে একটি ওষুধের দোকানের মালিককে মডার্নার টিকাসহ গ্রেপ্তার করেছে৷ তিনি গণটিকা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন৷
পুলিশ আরো কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেছেন তারা যেভাবে টিকা বিতরণ করেন তাতে বাইরে যাওয়ার সুযোগ নেই৷ তারপরও বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন৷
বুধবার রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকায় ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিক ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করে পুলিশ৷ তার কাছ থেকে দুই ভায়াল মডার্নার টিকা উদ্ধার করে৷ প্রতিটি ভায়ালে ১৪ ডোজ টিকা থাকে৷ তার কাছ থেকে ২০টি খালি প্যাকেটও উদ্ধার করা হয়৷ প্রতিটি খালি প্যাকেটে ১০টি করে ভায়াল থাকার কথা৷
দক্ষিণখান থানার পরিদর্শক(তদন্ত) আজিজুল ইসলাম মিয়া জানান, ‘‘আমাদের কাছে আগে থেকেই খবর ছিলো যে ওই ওষুধের দোকানে করোনার টিকা বিক্রি হয়৷ নিশ্চিত হয়ে দোকানে অভিযান চালানোর পর তার কাছে একটি অ্যাম্পুল(ভায়াল) পাওয়া যায়৷ তবে তা খালি ছিল৷ এরপর পাশেই তার বাসায় অভিযান চালিয়ে ফ্রিজে মডার্নার টিকার আরেকটি ভায়াল পাওয়া যায়৷ আর ২০টি খালি প্যাকেটও তার বাসায় পাওয়া যায়৷”
তিনি জানান, ‘‘অভিযানের সময় পাশেরই একজন দোকানদার হুমায়ূন কবির জানান চার-পাঁচদিন আগে তিনি ও তার স্ত্রী ৫০০ টাকা করে দুই ডোজ টিকা নিয়েছেন তার কাছ থেকে৷ গণটিকা দেয়া শুরুর কয়েক দিন আগেই এলাকার লোকজন জানতে পারে ওই ওষুধের দোকানে টিকা পাওয়া যায়৷”পুলিশ মনে করছে তার সঙ্গে আরো কেউ চড়িত থাকতে পারে৷ তাই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে৷ তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে৷
পুলিশের উত্তরা জোনের ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম জানান, ‘‘আটক ব্যক্তি প্যারামেডিকেল প্রশিক্ষণ প্রাপ্ত৷ তিনি উত্তরখান এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে গণটিকা কর্মসূচির সময় একটি কেন্দ্রে সহায়তাকারীর দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে৷ তখন সে টিকার দুইটি ভায়াল নিয়ে আসে বলে স্বীকার করেছে৷ তবে ২০টি খালি প্যাকেটের ব্যাপারে এখনো কোনো তথ্য সে আমাদের জানায়নি৷”
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে৷ তারা জানিয়েছে এই টিকা বাইরে নেয়ার সুযোগ নেই৷ ভায়াল ও প্যাকেটে মডার্না লেখা রয়েছে৷ এখন এটা আসলেই টিকা কী না তা পরীক্ষা করলে বোঝা যাবে৷ সেই পরীক্ষাও করা হবে৷
করোনার টিকার মূল দায়িত্বে আছে সম্প্রসারিত টিকা দান কর্মসূটি(ইপিআই)৷ কর্মসূটির লাইন ডাইরেক্টর ডা. শামসুল হক অসুস্থতার কথা জানিয়ে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি৷ আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচাল(এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘‘আমরা শুধু টিকার হিসাব রাখি৷ বিতরণ করে ইপিআই৷ টিকা বাইরে গেলে দায়িত্ব তাদের৷”স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম প্রথমে দাবী করেন টিকা নয় খালি প্যাকেট পাওয়া গেছে৷ পরে তাকে টিকা পাওয়ার সুনির্দিষ্ট তথ্য দেয়া হলে তিনি বলেন, ‘‘আমিও শুনেছি৷ বিস্তারিত জানিনা৷ তবে আমাদের যে সিস্টেম তাতে টিকা বাইরে যাওয়ার সুযোগ নেই৷ তাপরও আমরা এটা তদন্ত করে দেখছি৷” তিনি আরো বলেন, ‘‘ওটা টিকা না অন্যকিছু তাও তদন্ত করে দেখব৷”
তিনি দাবি করেন, এই ধরনের অভিযোগ এই প্রথম পাওয়া গেল৷
পুলিশ আশঙ্কা করছে হয়তো আরো অনেকে টিকা এভাবে বাইরে নিয়ে থাকতে পারেন৷ এর সঙ্গে বড় কোনো চক্রও জড়িত থাকতে পারে৷ বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম৷ আর ৭ থেকে ১২ আগস্ট গণটিকা কর্মসূচির সময় টাকার বিনিময়ে টিকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে৷ বাসায় গিয়ে টিকা দেয়ার অভিযোগও আছে৷ আশঙ্কা করা হচ্ছে গণটিকার সময় আরো টিকা বাইরে চলে গেছে৷ সংসদীয় কমিটিও টিকা নিয়ে অব্যস্থাপনার সমালোচনা করেছে৷
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, ‘‘আমরা টিকার শুরুতেই এই ধরনের আশঙ্কার কথা বলেছিলাম৷ এবার তা সত্য প্রমাণ হলো৷ আমার মনে হয় দক্ষিণ খানের মত টিকা বাইরে যাওয়ার আরো ঘটনা ঘটেছে৷ এর তদন্ত হওয়া প্রয়োজন৷ টিকা নিয়ে যে অব্যবস্থাপনা তারই ফল এটা৷



এ পাতার আরও খবর

বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি?
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আর্কাইভ

জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান