শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন বিমানের চাকায় আফগান ফুটবলারের দেহাবশেষ
মার্কিন বিমানের চাকায় আফগান ফুটবলারের দেহাবশেষ
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। বর্তমানে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে, তালেবানের ক্ষমতা দখলে আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে আফগানদের প্রচণ্ড ভিড় দেখা যায়।
গত ১৬ আগস্ট কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক বিমানটিকে শত শত আফগান বেসামরিক নাগরিক ঘিরে ধরে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এ নিয়ে মার্কিন বিমানবাহিনী একটি বিবৃতিতে বলা হয়েছে, কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। সংস্থাটি জানায়, বিমানটি কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে কাতারের একটি বিমানঘাঁটিতে আসে। সেখানেই বিমানটির চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া যায়।
আজ (বৃহস্পতিবার) জানা গেছে, এই দেহাবশেষ জাকি আনওয়ারির। তাঁর আরেক পরিচয়, তিনি ফুটবলার। আফগানিস্তানের হয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা ছিল তাঁর।
কাবুল থেকে উড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর সি-১৭ সামরিক বিমানের চাকার মধ্যে আশ্রয় নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন আনওয়ারি।
কিন্তু বিমানের চাকায় আটকে পড়েন তিনি। জীবনকে নিজের মতো করে আঁকার সুযোগ পাননি আনওয়ারি।
এদিকে, আফগানিস্তান শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের মহাপরিচালকের অফিসের পক্ষ থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে পাওয়া দেহাবশেষ যে আনওয়ারির সেটা স্বীকার করে নেওয়া হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 