শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় পৌঁছেছে জাপানের প্রায় ৮ লাখ টিকা
ঢাকায় পৌঁছেছে জাপানের প্রায় ৮ লাখ টিকা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে চারটি চালানে ২৪ লাখ ডোজ টিকা উপহার পাঠাল সূর্যোদয়ের দেশটি। মোট ৩০ লাখ ডোজ উপহার দেওয়ার কথা রয়েছে।
শনিবার বিকাল ৩টা ২৫ মিনিটে টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইটটি।
জাপান প্রথম দফায় গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সবশেষ গত ২ আগস্ট আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা পায় বাংলাদেশ। আরও ছয় লাখ ডোজ উপহার পাওয়ার কথা রয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 