সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আফগান শরণার্থীরা আশ্রয় পাবে- স্পেনে মার্কিনঘাঁটিতে
আফগান শরণার্থীরা আশ্রয় পাবে- স্পেনে মার্কিনঘাঁটিতে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগান শরণার্থীদের আশ্রয় দিতে একমত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্পেনের দুটি মার্কিনঘাঁটিতে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা। খবর আরব নিউজের।
স্পেন রোববার এ কথা জানিয়েছে। শরিবার রাতে বাইডেনের সঙ্গে পেদ্রো সানচেজের ২৫ মিনিটের ফোনালাপ হয়।
এ সময় আফগান শরণার্থীদের সেভিলে প্রদেশের মোরোন ডি লা ফ্রন্টেরা এবং কেডিস প্রদেশের রোটা সামরিকঘাঁটিতে আশ্রয় দেওয়ার বিষয়ে একমত হন দুই রাষ্ট্রপ্রধান।
যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তা করেছে, তাদের এখানে আশ্রয় দেওয়া হবে।
শনিবার রাতে স্পেনের মাদ্রিদে ইউরোপিয়ান ইউনিয়নের একটি সামরিকঘাঁটিতে ১১০ জন আফগান শরণার্থী নিয়ে আসে একটি মার্কিন বিমান।
এদের মধ্যে ৩৬ জন আফগানিস্তানে মার্কিন প্রশাসনের হয়ে কাজ করতেন। পরিবারসহ তাদেরকে স্পেনে পুনর্বাসনের জন্য নিয়ে আসে যুক্তরাষ্ট্র।
তাদেরকে পরে ইউরোপের বিভিন্ন দেশে পুনর্বাসন করা হবে বলে জানান জো বাইডেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 