সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গণটিকা কার্যক্রম আর হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে গণটিকা কার্যক্রম আর হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন, গণটিকা কার্যক্রম আপাতত আর হচ্ছে না। এখন থেকে নিবন্ধন করে সবাইকে টিকা নিতে হবে। বেশিরভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যে আগস্টের শুরুতে দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়। এতে বেশ সাড়াও মেলে। বলা হয়েছিল দ্বিতীয় ডোজেও গণটিকা দেয়া হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণটিকা দেয়া হয়। এসময় অবশ্য টিকা নিতে আগ্রহী মানুষের যে পরিমাণ ভিড় ছিল কেন্দ্রে তার তুলনায় টিকা ছিল কম। ফলে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সরকারের টার্গেটের চেয়েও বেশি মানুষ এই সময়ে টিকা নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 