রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালির উপকূলে ভাসমান ৫ শতাধিক অভিবাসী উদ্ধার
ইতালির উপকূলে ভাসমান ৫ শতাধিক অভিবাসী উদ্ধার
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ ইতালির ল্যাম্পডুসা দ্বীপের নিকট ৫৩৯ জন অভিবাসীসহ একটি জেলে নৌকা উদ্ধার করা হয়েছে।সাম্প্রতিক সময়ে সাগরে ভাসমান অবস্থায় এত অভিবাসীকে একসাথে উদ্ধার করা হয়নি।
নারী ও শিশুও ছিল সেখানে। এরা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থী হবার আশায় এসেছে।
এরা ঠিক কোন দেশি এখনো জানা যায়নি, তবে এর আগে ইতালির উপকূল থেকে যেসব শরণার্থীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি থাকার ইতিহাস রয়েছে।
বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে এবারে উদ্ধার করা ৫ শতাধিক মানুষের মধ্যেও বাংলাদেশি রয়েছে।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়া কয়েকজন অভিবাসীর শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
ইতালির কৌসুঁলিরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করবে।ডক্টরস ইউদাউট বর্ডারের একজন চিকিৎসক অ্যালিডা সেরা মিয়েরি বলেন, লিবিয়ায় যখন তারা সাগর পাড়ি দেবার জন্য অপেক্ষা করছিলেন তখন এদের কয়েকজনকে শারিরীক নির্যাতন করা হয়।
ইতালির স্থানীয় সংবাদে বলা হচ্ছে, এই অভিবাসীদের কেউ মিথ্যে অভিযোগে লিবিয়ার কারাগারে ছিলেন কি না সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ল্যাম্পডুসার মেয়র টোটো মার্টেও এই উদ্ধারকাজকে ‘সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দল’ বলে আখ্যা দেন।
ইউরোপে ঢোকার জন্য ল্যাম্পডুসা অন্যতম প্রধান বন্দর।
মে মাসে কয়েক ঘণ্টার ব্যবধানে সহস্রাধিক অভিবাসী এই দ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন।
এই দ্বীপে অভিবাসীদের একটি ক্যাম্পও আছে, যেখানে তিনশোর মতো মানুষের জায়গা হতে পারে।
এখন সেখানে ধারণক্ষমতার পাঁচগুণ লোক রয়েছে। অনেকের জায়গা হয়েছে ক্যাম্পের বাইরে ধুলিময় সড়কে।
বেশিরভাগ মানুষই এমন দেশ থেকে আসছেন, যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করবার যোগ্য নয়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 