মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ চলছে
বাংলাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ চলছে
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশজুড়ে করোনাভাইরাসের গণ টিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ সকাল ৯টা থেকে সারাদেশে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভার পাশাপাশি সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত।
রাজধানীর কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা গেছে, এখানে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকে দীর্ঘলাইন ধরে পুরুষ এবং নারীরা টিকা নিচ্ছেন। সকাল থেকে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ শতাধিক মানুষকে। দেওয়া হবে ৭২৫ জনকে। সারাদিনে ৪১৬ জন পুরুষ এবং ৩০৯ জন নারীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার দায়িত্বে থাকা ব্র্যাককর্মী শাহিনুর রহমান।
গণটিকা কর্মসূচি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, গত ৭ আগস্ট থেকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, যারা প্রথম ডোজ করোনার টিকা নিয়েছেন, তাদের প্রত্যেকেই দ্বিতীয় ডোজ দিতে পারবেন। পর্যাপ্ত টিকা মজুত আছে। এ নিয়ে কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১ কোটি ৯৯ হাজারের অধিক মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 