বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ
আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে।
মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এতে ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজুদ্দিন হাক্কানিকে।
এর আগে ৩০ আগস্ট রাতে কাবুল ছেড়ে যায় শেষ মার্কিন সেনা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 