বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পিএসসির ৪২তম বিসিএসের ফল প্রকাশ, চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
পিএসসির ৪২তম বিসিএসের ফল প্রকাশ, চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস উত্তীর্ণ চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসি এই ফল প্রকাশ করে। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়া হচ্ছে।
মো. সোহরাব হোসাইন বলেন, বিকেলে পিএসসির বিশেষ সভা শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এই বিশেষ সভায় ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল অনুমোদন দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট চার হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এই চিকিৎসকদের নিয়োগপ্রক্রিয়া শেষ করে তাঁদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।
করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার জন চিকিৎসক অংশ নেন।
পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।
এরপর করোনার কারণে কয়েক দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে চিকিৎসক নিয়োগ দ্রুত করার জন্য বিশেষভাবে কাজ করে পিএসসি।বিধিনিষেধের মধ্যেও সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কাজ চালিয়ে যায় তারা।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 